| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেনীতে সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৬ ইং | ২০:৪২:৪৮:অপরাহ্ন  |  ১৩৬৬ বার পঠিত
ফেনীতে সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত করার লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (২৮ অক্টোবর) বিকেলে এলজিইডি ফেনীর সম্মেলন কক্ষে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক প্রফেসর এম. এ খালেক।

সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা এবং ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফরিদুদ্দিন খান নয়ন।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি দিলদার হোসেন স্বপন এবং পিআইবি’র সিনিয়র শিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

​বক্তারা বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। সংবাদ পরিবেশনে আধুনিক মাল্টিমিডিয়া উপকরণের ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই'র এর সঠিক প্রয়োগ এবং ভুয়া তথ্য রোধে ফ্যাক্ট চেকিংয়ের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করতে পিআইবি’র এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এই প্রশিক্ষণের মাধ্যমে ফেনীর গণমাধ্যমকর্মীরা আরও বেশি দক্ষ ও পেশাদারিত্বের পরিচয় দিতে পারবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক  জসিম উদ্দিন ফরায়েজীর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দৈনিক বনিক বার্তার ফেনী জেলা প্রতিনিধি নুর উল্যাহ কায়সার, পরশুরাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহি উদ্দিন, দৈনিক সকালের সময়ের সোনাগাজী উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলাম প্রমুখ।

তিনদিন ব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক ছিলেন পিআইবি'র সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, বুম বাংলাদেশের ফ্যাক্ট চেকার ও রিসোর্স পার্সন তাওসিফ আকবর, ইউল্যাব'র শিক্ষক নাজিয়া আফরিন নমানী।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। কর্মশালায় ফেনী জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিভিন্ন স্তরের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪