নড়াইল প্রতিনিধি: নড়াইলে দলিল লেখক বহুমুখী সমবায় সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১২ টায় নড়াইল সাব রেজিস্ট্রার অফিসের হল রুমে এ শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নড়াইল সদর সদর সাব-রেজিস্টার অফিস ও দলিল লেখকবৃন্দের আয়োজনে এবং মো. মশিয়ার মোল্যা ও মো. শামীম আকবর খানের তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা রেজিস্ট্রার আশ্রাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর সাব-রেজিস্টার মো. মইনুল হক, জেলা সমবায় কর্মকর্তা আমেনা পারভীন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন, নড়াইল সমবায় দলিল লেখক সমিতির সাবেক সভাপতি শেখ শাহিনুর রহমান (শাহিন), বাংলাদেশ কেন্দ্রীয় দলিল লেখক সমবায় সমিতির সহ-সভাপতি বি এম হামিনুর রহমান।
শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নব নির্বাচিত কমিটির সভাপতি খন্দকার মশিয়ার রহমান, সহ-সভাপতি মোহাম্মদ আলী খান, সাধারণ সম্পাদক মো. আরমান আলী খান, সদস্য মো. আব্দুল্লাহ আল মামুন, সদস্য আব্দুর রহিম শেখ,মো. আব্দুল্লাহ টিটো।
নব নির্বাচিত কমিটির সকলকে শপথ পাঠ করান জেলা রেজিস্ট্রার আশ্রাফুল ইসলাম।
রিপোর্টার্স২৪/ধ্রুব