| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২ উইকেট তুলে লিডের আশা নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৬ ইং | ১২:৪৮:৪৬:অপরাহ্ন  |  ২০১২ বার পঠিত
২ উইকেট তুলে লিডের আশা নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভাগাভাগি করল বাংলাদেশ। শুরুটা ভালো করেছিল সফরকারীরা। কিন্তু লাঞ্চের ঠিক আগে নাঈম হাসানের আঘাতে ম্যাচে ফেরে বাংলাদেশ। লাঞ্চ বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের রান ছয় উইকেটে ২১৩। তারা এখনো ৫৯ রানে পিছিয়ে।

সকালে তেজনারায়ণ চন্দরপল ফিফটি পূর্ণ করেন। টেস্টে এটি তার তৃতীয় ফিফটি। গ্রিভসের সঙ্গে তার জুটিতেও আসে ৫৭ রান। ১৮২ বলে ৫৬ রান করে শরীফুল ইসলামের বলে তিনি স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন।

এরপর ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রস্টন চেজ নামেন। জাস্টিন গ্রিভসের সঙ্গে তিনি ধীরে ধীরে রান তুলতে থাকেন। ২৭ রানে থাকা চেজ একবার বেঁচে যান। নাঈমের ৭৩তম ওভারের চতুর্থ বলটি বেশি বাউন্স নিয়ে ভেতরে ঢোকে। চেজ সামনে ঝুঁকে ঠেকাতে যান। কিন্তু তা ব্যাটের কানায় লেগে উঠে যায় শর্ট লেগে। সেখানে মুমিনুল হক ডানে ঝাঁপিয়ে দুই হাতে বলটি ধরার চেষ্টা করেন, কিন্তু পারেননি শেষমেশ।

লাঞ্চের ঠিক আগে সেই নাঈমই আঘাত হানেন। ছন্দে থাকা গ্রিভসকে তিনি এলবিডব্লিউ করেন। গ্রিভস আউট হন ৪৬ রানে। এই উইকেটের পরই প্রথম সেশন শেষ হয়। এই সেশনে ২ উইকেট নিয়েছে, লিড নিতে হলে দ্রুত আরও ৪ উইকেট দরকার বাংলাদেশের। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪