| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৭ দফা না মানলে ১ দফা অনিবার্য হয়ে উঠবে: জামায়াত আমির

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৬ ইং | ১১:২২:৪৫:পূর্বাহ্ন  |  ১৫৮৪ বার পঠিত
৭ দফা না মানলে ১ দফা অনিবার্য হয়ে উঠবে: জামায়াত আমির

কুষ্টিয়া প্রতিনিধি: সাত দফা দাবিতে জামায়াত সহ ১১ দলীয় ঐক্যজোটের লং মার্চ’র সমাপনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানিয়ে বলেছেন, আমরা আজ রাস্তায় নেমেছি, জনগণের জন্য, আপনাদের জন্য। আমরা আপনাদের সামনে হাজির হয়েছি যে ৭ দফা নিয়ে সেটা আমাদের দলীয় দাবী না তা আপনাদের দাবী। আপনাদের প্রতি বর্তমান সরকার যে অপমান করেছে। আপনাদের সাথে এক হয়ে আমরা এসেছি তার প্রতিশোধ নিতে।

তিনি বলেন, আমরা চাইনি এমন একটা আন্দোলন দেশের এক মাথা থেকে আরেক মাথায় পর্যন্ত। আমরা সবাই শহীদের কথা বলি। কিন্তু অত্যান্ত দুঃখজনক হলেও সত্য যে এ সরকার শহীদদের সম্মান করে না।তিনি বিএনপি সরকারের প্রতি হুসিয়ারী উচ্চারণ করে বলেন, ভালোয় ভালোয় ৭ দফা মেনে নেন। ৭ দফা না মানলে ১ দফা অনিবার্য হয়ে উঠবে। ইনশাল্লাহ জনগণের এই দাবী পুরণ করেই আমরা ঘরে ফিরবো। জনগণের ভালোবাসায় সরকারে এসে এখন যাঁরা গণভোটের সিদ্ধান্ত অমান্য করছেন, তাঁদের সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না।

পরিশেষে তিনি কুষ্টিয়া বাসীর প্রতি শহীদ আবরার ফায়াদের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আপনারা পারবেন সব কিছুকে উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে। কেননা আপনাদেরই এক সন্তান দেশের জন্য ফেসবুকে একটা র্স্টাটার্স দিয়ে নিজের জীবন দিয়ে প্রমাণ করেছে সে দেশকে কত ভালোবাসে। তাই বলছি আমাদের সাথে আপনরাও ঢাকায় যাবেন কোন কিছুর বিনিময়ে নয়। একান্ত দেশপ্রেমের টানে।

শনিবার (৩১ অক্টোবর) রাত ১২টার দিকে কুষ্টিয়ায় শহীদ আবরার ফায়াদ ষ্টেডিয়াম মাঠে আয়োজিত লং মার্চের সমাপনি সমাবেশে সাত দফা দাবিতে আয়োজিত ১১-দলীয় ঐক্যের সমাপনি সমাবেশে তিনি এসব কথা বলেন।

কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ একে এম মহসিন আলীর সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সেক্রেটারী এনামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারী হামিদুর রহমান আজাদ, এলডিপির কর্ণেল আলী আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এনসিপির এমপি আব্দুল হান্নান মাসুদ,লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান, শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, ডাকসু ভিপি সাদিক কাইয়ুম, জিএস এস এম ফরহাদ, বিডিপি পার্টির চেয়ারম্যান আনোয়ারুল কবির চাঁদ। এ ছাড়া সমাবেশে এনসিপি, এবি পার্টি, জাগপা, লেবার পার্টি, ছাত্রশিবিরসহ ১১-দলীয় ঐক্যের বিভিন্ন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এবং সংসদ সদস্যরা বক্তব্য দেন। কুষ্টিয়ায় পৌছানের আগে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান ঝিনাইদহ, কালীগঞ্জ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফাটকে বক্তব্য রাখেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪