| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজির

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৬ ইং | ১৪:৫৫:১৯:অপরাহ্ন  |  ৩২৬ বার পঠিত
সন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজির

রিপোর্টার্স২৪ ডেস্ক: পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, কক্সবাজার শহরে সন্ধ্যার পর স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের বিনা কারণে বাসার বাইরে পাওয়া গেলে তাদের গ্রেপ্তার করা হবে। এ ক্ষেত্রে সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কী করছে—এসব বিষয়ে মা-বাবাকে খোঁজখবর রাখতে হবে।

গতকাল বিকেলে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমন’ শীর্ষক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআইজি আরো বলেন, কোনো এলাকায় কেউ অপরাধে জড়িয়ে পড়লে সেটিকে শুধু ওই ব্যক্তির একার দায় হিসেবে দেখার সুযোগ নেই। পরিবার, প্রতিবেশী ও সমাজপতিদেরও দায়িত্ব রয়েছে। তরুণ ও যুবকদের প্রতি নজর রাখতে হবে।

আশপাশে যৌতুকের জন্য কোনো নারী নির্যাতনের শিকার হলে প্রতিবাদ করতে হবে। উন্নয়ন বলতে শুধু ইট-পাথর আর দালানকোঠার উন্নয়ন বোঝায় না, মানুষের মানসিকতারও উন্নয়ন ঘটাতে হবে।

কক্সবাজারে অপরাধ দমনে পুলিশের পাশাপাশি পরিবার, প্রতিবেশী ও সামাজিক নেতৃবৃন্দকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহবানও জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। তিনি বলেন, অপরাধ প্রতিরোধে শুধু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না, সমাজের প্রতিটি মানুষকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪