রিপোর্টার্স২৪ ডেস্ক: যুবসমাজ দেশের প্রধান চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজের হাতে চালিকা শক্তি দিতে হবে, তাদেরকে কর্মমুখী করতে হবে। কারণ দেশ এগিয়ে নিতে হলে যুবসমাজের বিকল্প নেই।
রোববার (১ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সব ধরণের বৈষম্যের বিরুদ্ধে যুবসমাজকে রুখে দাঁড়াতে হবে। সমাজের খারাপ দিকগুলোকে আন্দোলনের মাধ্যমে রুখে দিতে হবে যুবসমাজকে।
সব কিছু নিয়ে রাজনীতি না করে কাজ করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, রাস্তায় নয়, পার্লামেন্ট কেন্দ্রিক রাজনীতি হতে হবে। আন্দোলন করে ফ্যাসিস্ট শক্তিকে সরিয়ে দেয়া হয়েছে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হয়েছে। এটাকে কাজে লাগাতে হবে।
রাষ্ট্রপতি বলেন, রাজনৈতিক বিপ্লব করে শুধু দেশের পরিবর্তন করা যাবে না। দেশকে এগিয়ে নিতে হলে দেশের পরিবর্তনের জন্য দেশকে নির্মাণ করতে হবে। এ দেশ নির্মাণে যুবসমাজকে এগিয়ে দিতে হবে।
তিনি বলেন, শিক্ষিত দক্ষ জনশক্তি বাইরে পাঠাতে পারলে বাইরের বাজার ধরা সহজ হবে। এজন্য সরকার কাজ করছে।
রিপোর্টার্স২৪/ঝুম