| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভৈরবে ১৩ বছর বয়সী কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৬ ইং | ২০:০১:৪১:অপরাহ্ন  |  ১৩৬ বার পঠিত
ভৈরবে ১৩ বছর বয়সী কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ১৩ বছর বয়সী কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক। এ সময় কিশোরীর পরিবার ও বিবাহ পড়ানোর জন্য যাওয়া কাজীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। সোমবার (২ নভেম্বর) দুপুরে পৌর শহরের চণ্ডিবের এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযুক্ত পরিবারের সদস্যদের ও কাজীকে আটক করেন। বিকেল ৫টায় ভূমি অফিস কার্যালয়ে লিখিত মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। অভিযুক্তরা হলেন—পৌর শহরের চণ্ডিবের উত্তরপাড়া এলাকার জুনাঈদ মিয়া ও স্থানীয় কাজী মো. উসমান গণি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চণ্ডিবের উত্তরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল জুনায়েদ মিয়ার পরিবারে। অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়া আইনগত দণ্ডনীয় অপরাধ। ঘটনাস্থলে কাজী উসমান গণিকে আটক করা হয়েছে। তিনি অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে পড়াতে পারেন না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর বরপক্ষ আমাদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে। অন্যদিকে কিশোরীর বাবা কিশোরীর পড়াশোনা চালিয়ে যাওয়া ও বাল্যবিয়ে না দেওয়ার অঙ্গীকার করেছেন। এদিকে বিবাহপরিচালক কাজী উসমান গণি তাঁর অপরাধ স্বীকার করেছেন। দুজনের কাছ থেকেই মুচলেকা নেওয়া হয়েছে।

এ এইচ এম আজিমুল হক বলেন, সমাজে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের প্রবণতা বেড়েই চলেছে। এতে করে অপ্রাপ্তবয়স্ক মেয়েটি বিয়ের পর নানাবিধ জটিলতার সম্মুখীন হয়। সন্তান জন্ম দিতে গিয়ে তাদের মৃত্যুও হয়। প্রতিটি নাগরিকের দায়িত্ব সচেতন হওয়া। আমাদের সচেতনতাই পারে সমাজ থেকে বাল্যবিয়ে বন্ধ করতে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪