| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলনায় ৪৩ মাদ্রাসায় নতুন বই বিতরণ শুরু, বছরের শুরুতেই বই পাবে শিক্ষার্থীরা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৬ ইং | ০০:৪৮:৩৩:পূর্বাহ্ন  |  ২৫৪ বার পঠিত
খুলনায় ৪৩ মাদ্রাসায় নতুন বই বিতরণ শুরু, বছরের শুরুতেই বই পাবে শিক্ষার্থীরা

খুলনা প্রতিনিধি: নতুন শিক্ষাবর্ষ ২০২৭ সালের পাঠ্যবই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে খুলনায়। সোমবার (২ নভেম্বর) সরকারি মন্নুজান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৪৩টি মাদ্রাসায় বই বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর জন্য এসব বই বিতরণ করা হচ্ছে।

এদিন প্রথমে বই গ্রহণ করে খুলনা আলিয়া কামিল মাদ্রাসা, দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, তালিমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদ্রাসা, রিয়াদুল জান্নাহ্ হিফজ মাদরাসা ও মুহাম্মদ নগর মহিলা কামিল মাদ্রাসা সহ ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠান।

জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে খুলনা জেলায় ২ লাখ ৫৯ হাজার ২০৯ জন শিক্ষার্থীর জন্য ২৮ লাখ ৬৬ হাজার ৯টি বইয়ের চাহিদা রয়েছে। এর বিপরীতে এখন পর্যন্ত পাওয়া গেছে ১২ লাখ ৯৪ হাজার ৫২৮টি বই, যা চাহিদার ৪৫ শতাংশ। এখনো বাকি রয়েছে ১৫ লাখ ৭১ হাজার ৪৮১টি বই অর্থাৎ ৫৫ শতাংশ।

শ্রেণি ও স্তরভিত্তিক তথ্যে দেখা যায়, ইবতেদায়ি স্তরের প্রথম থেকে পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের শতভাগ পাওয়া গেছে। মাধ্যমিক স্তরের বাংলা বইয়ে ষষ্ঠ শ্রেণিতে ৪৮%, সপ্তমে ৪৯%, অষ্টমে ৪৭% এবং নবম শ্রেণিতে ৪৮% বই পাওয়া গেছে। ইংরেজি বইয়ের ক্ষেত্রে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে কোনো বই আসেনি, অষ্টম শ্রেণিতে ৮৫% এসেছে। দাখিল স্তরের সপ্তম শ্রেণির বাংলা বইয়ের ৭৮% পাওয়া গেলেও ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণির বই এখনো আসেনি। ভোকেশনাল স্তরের বইয়ের প্রাপ্তি এখনো শূন্য।

খুলনা জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান বলেন, "প্রাপ্ত বইয়ের শতভাগ বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি বইগুলো পর্যায়ক্রমে সরবরাহ করা হবে। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে দিতে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।"

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪