| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, তিনদিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৬, ২০২৬ ইং | ১৫:৫৪:২০:অপরাহ্ন  |  ১৫৭৮ বার পঠিত
অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, তিনদিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের

রিপোর্টার্স২৪ ডেস্ক: অধ্যক্ষের পদত্যাগসহ তিন দফা দাবিতে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজের ছাত্রীরা।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলন থেকে তারা এসব দাবি তুলে ধরেন। বৃহস্পতিবার দিনব্যাপী অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখার পর শুক্রবার সকাল থেকে তারা পুনরায় অবস্থান কর্মসূচি পালন করছেন।

দাবিগুলো তুলে ধরে তারা বলেন, একটি তদন্ত কমিটি গঠন করে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলাকারী পুলিশ সদস্যদের চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

অধ্যক্ষ মেহেরুন্নেসাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে প্রজ্ঞাপন জারি করে তাকে সরিয়ে দেওয়া না হলে কলেজের সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

একইসাথে যারা অধ্যক্ষের সহযোগিতা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে অধ্যক্ষের পদত্যাগসহ চার দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন এই শিক্ষার্থীরা। এসময় পুলিশ নারী শিক্ষার্থীদের লাঠিচার্জ করে এবং একাধিক ছাত্রীর ফোন ছিনিয়ে নেয় বলে তারা অভিযোগ করেছেন।

দুই শিক্ষার্থীকে সিট বাতিলের ঘটনায় অধ্যক্ষের পদত্যাগ চেয়ে আন্দোলন শুরু করেন এই ছাত্রীরা। তাদের ভাষ্য অনুযায়ী, প্রতিবছর কলেজের একটি ফেস্ট অনুষ্ঠিত হয়, যেটি তারা সারারাত ধরে উপভোগ করেন। কিন্তু এবার অধ্যক্ষ শুরুতে রাত ১০টা পর্যন্ত এবং পরে আবেদনের পরিপ্রেক্ষিতে রাত ১২টা পর্যন্ত আয়োজনের অনুমতি দেন। কিন্তু শিক্ষার্থীরা ভোর ৫টা পর্যন্ত অনুষ্ঠানটি করেন। পরে অধ্যক্ষ শৃঙ্খলা ভঙ্গের কারণে দুজন শিক্ষার্থীর সিট বাতিল করেন। পরে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি বিদ্যুৎ বিল পরিশোধ সাপেক্ষে সিট ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন। এ ঘটনার পর তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪