| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবার খলনায়িকা হতে চান ক্যাটরিনা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৬ ইং | ১১:৫৪:১৩:পূর্বাহ্ন  |  ২৬৭৩ বার পঠিত
এবার খলনায়িকা হতে চান ক্যাটরিনা

বিনোদন ডেস্ক: বলিউডে দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। এবার খলনায়িকার চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেন এই অভিনেত্রী।

বিশেষ করে হলিউডের জনপ্রিয় চরিত্র ‘ম্যালিফিসেন্ট’এর মতো কোনো চরিত্রে অভিনয় করতে চান তিনি। সম্প্রতি ভোগ ইন্ডিয়ার প্রচ্ছদ সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, মাতৃত্ব, পরিবার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন ক্যাটরিনা। আট বছর পর এই সাময়িকীর প্রচ্ছদে ফিরেছেন তিনি।

সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান, আপাতত সিনেমায় ফেরার কোনো তাড়াহুড়া নেই তার। তবে অভিনয়ে ফিরলে এমন কোনো চরিত্রে কাজ করতে চান, যেখানে নিজেকে ভিন্নভাবে তুলে ধরার সুযোগ থাকবে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার মনে হয়, আমি ম্যালিফিসেন্ট চরিত্রে দারুণ অভিনয় করতে পারব।

এদিকে মাতৃত্বের নতুন অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন ক্যাটরিনা। ছেলে ভিহানের সঙ্গে সময় কাটানো এখন তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

স্বামী ভিকি কৌশলের প্রশংসা করে অভিনেত্রী জানান, বাবা হিসেবে ভিকি অসাধারণ। দীর্ঘ সময় কাজ করার পরও তিনি পরিবারের সঙ্গে সময় কাটান এবং ক্যাটরিনাকে নিজের মতো থাকার সুযোগ দেন।

সন্তান জন্মের পর নিজের শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখেও পড়েছেন ক্যাটরিনা। এ বিষয়ে তার বক্তব্য, অন্যদের মতামতের কারণে নিজের জীবনের এই সুন্দর সময় থেকে মনোযোগ সরাতে চান না তিনি।

নিজের ফিটনেস নিয়েও সচেতন ক্যাটরিনা। তবে দ্রুত আগের অবস্থায় ফিরে যাওয়ার চাপ নিতে চান না তিনি। নিজের শরীরের প্রয়োজন বুঝে নিজের গতিতেই ফিটনেসের লক্ষ্যে পৌঁছাতে চান অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি নিজের প্রসাধনী ব্র্যান্ড কেডি বিউটি নিয়েও ব্যস্ত রয়েছেন ক্যাটরিনা। আপাতত পরিবার ও কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখাই তার অগ্রাধিকার। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪