| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুরে ট্রাকচাপায় নিহত ৩

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৬ ইং | ১২:৩৭:২০:অপরাহ্ন  |  ১১৫০৩ বার পঠিত
জামালপুরে ট্রাকচাপায় নিহত ৩

রিপোর্টার্স২৪ ডেস্ক: জামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   

স্থানীয়রা জানান, সকালে মেলান্দহের শিমুলতলী থেকে একটি মোটরসাইকেল ও অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত হন এবং মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।

আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪