| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাংনী সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৬ ইং | ২০:০১:৩৬:অপরাহ্ন  |  ২০৯৫ বার পঠিত
গাংনী সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাতের শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় দশ লক্ষ ছত্রিশ হাজার পাঁচশত পঁচাশি টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা উত্তর মাঠ নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। 

এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৩ বোতল ফসফেটস ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ, ২ হাজার ৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ২০৭ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১০,৩৬,৫৮৫/- (দশ লক্ষ ছত্রিশ হাজার পাঁচশত পঁচাশি) টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪