| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীর আলোচিত হত্যাকাণ্ডে অভিযুক্ত আবু লাল গ্রেপ্তার, উদ্ধার পিস্তল-গুলি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৬ ইং | ১৭:২৮:২৭:অপরাহ্ন  |  ৫১৩৯ বার পঠিত
নরসিংদীর আলোচিত হত্যাকাণ্ডে অভিযুক্ত আবু লাল গ্রেপ্তার, উদ্ধার পিস্তল-গুলি

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে সন্ত্রাসী কর্মকাণ্ড, গোলাগুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত আবু লালকে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গত ৬ নভেম্বর হবিগঞ্জের মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নরসিংদী সদর মডেল থানা পুলিশের একটি যৌথ দল হবিগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গত ২ অক্টোবর নরসিংদী সদর উপজেলার চৌয়ালা এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডে আবদুল্লাহ ওরফে বাবু (২৬) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই ঘটনায় আবু লাল অন্যতম অভিযুক্ত। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে এবং দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, আবু লালের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে নরসিংদী মডেল থানায় মোট ছয়টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য নরসিংদী ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালানো হয়।

নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক, বিপিএম-সেবা-এর দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে জেলা গোয়েন্দা শাখা ও সদর মডেল থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

জেলা পুলিশ জানিয়েছে, সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও গোষ্ঠীগত সহিংসতার বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪