| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখেরকোলায় বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহ’র উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: Jul ০৫, ২০২৫ ইং | ০৬:১৯:০৩:পূর্বাহ্ন  |  ১৭৩৪৯০২ বার পঠিত
শেখেরকোলায় বিএনপির  সদস্য নবায়ন ও সংগ্রহ’র উদ্বোধন
ছবির ক্যাপশন: এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ রেজাউল করিম বাদশা।

বগুড়া প্রতিনিধি :

বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে তেলিহারা মহিউদ্দিন আলিম মাদ্রাসা মাঠে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম রশিদ মৃধার হাতে সদস্য নবায়নের রশিদ প্রদানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি  বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ রেজাউল করিম বাদশা।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন- বিএনপি জনগণের দল। দেশের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ভোটের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দীর্ঘ ১৭ বছর ধরে লড়াই সংগ্রাম করে আসছে বিএনপি। লড়াই-সংগ্রামের ১৭ বছরে বিএনপিকে দাবিয়ে রাখতে, বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংস করতে আওয়ামীলীগ বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ পর্যায়ে থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নামে একের পর এক মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা দিয়েছে। নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। নির্যাতন করা হয়েছে। নেতাকর্মীরা গুম হয়েছেন, খুন হয়েছেন। তারপরও নেতাকর্মীরা বিএনপি ছাড়ে নাই। আন্দোলনের মাঠও ছেড়ে যায়নি বিএনপি। সর্বশেষ ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিদায় নিয়েছে। তাই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই। বিএনপির সাথে দেশের জনগণ আছে, আগামীতেও থাকবে। বিএনপির নেতাকর্মীরা রাজপথে লড়াই করতে করতে খাঁটি সোনায় পরিণত হয়েছে। তিনি তৃণমূল পর্যায় থেকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে বিএনপিকে শক্তিশালী ও সু-সংগঠিত করার আহবান জানান। 

শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম রশিদ মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল আলম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন। সভায় জেলা বিএনপির সদস্য ফেরদৌস আলম পিলু, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাজেরা বেগম, শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রকিব, সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সজলসহ সর্দ থানা বিএনপি ও শেখেরকোলা ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 



.

রিপোর্টার্স২৪/এস


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪