| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: Jul ০৫, ২০২৫ ইং | ১২:২৪:২৭:অপরাহ্ন  |  ১৭৬০৯৩৭ বার পঠিত
কাপাসিয়ায় ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
ছবির ক্যাপশন: কাপাসিয়ায় ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার (কাপাসিয়া): গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত মো. জাহিদুল ইসলাম (২৮) নামে এক যুবক ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল মধ্যপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় প্রথমে তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থা সংকটাপন্ন হলে সেখান থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জাহিদুল ইসলাম বরকান্দা গ্রামের মৃত হারিস উদ্দিন এবং ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রোকেয়া বেগমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে কয়েকজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে জাহিদুলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় কাপাসিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন গফুর নামে একজনকে আটক করেছে।

স্থানীয় একাধিক ব্যক্তি ধারণা করছেন, হত্যাকাণ্ডের পেছনে মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধ থাকতে পারে। তারা জানান, ওই এলাকায় একটি সংঘবদ্ধ মাদক চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় এবং নানা ধরনের অপকর্মে জড়িত। ওই চক্রের সঙ্গে জাহিদের কোনো বিরোধ থেকেই এ ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছি।”



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪