| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে সাংবাদিক গোলাম মোর্তোজার মেয়াদ বাড়ল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৬ ইং | ২১:৫৭:০৬:অপরাহ্ন  |  ২০৭৬ বার পঠিত
ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে সাংবাদিক গোলাম মোর্তোজার মেয়াদ বাড়ল

স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে আরও এক বছরের জন্য নিয়োগ পেয়েছেন সাংবাদিক গোলাম মোর্তোজা। সচিব পদমর্যাদায় পূর্বের চুক্তির ধারাবাহিকতায় তাকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে গোলাম মোর্তোজাকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২১ নভেম্বর থেকে ২০২৭ সালের ২০ নভেম্বর পর্যন্ত এক বছর মেয়াদে এ নিয়োগ কার্যকর থাকবে।

এর আগে, ২০২৪ সালের ১৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দুই বছরের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান গোলাম মোর্তোজা।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪