| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রতিমন্ত্রী শাহে আলমের বিরুদ্ধে ইশরাকের স্ট্যাটাস

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৬ ইং | ০১:৪২:১০:পূর্বাহ্ন  |  ১৬৭ বার পঠিত
প্রতিমন্ত্রী শাহে আলমের বিরুদ্ধে ইশরাকের স্ট্যাটাস

স্টাফ রিপোর্টার: "ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন," বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্যে ঘিরে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।এর মাধ্যমে ঘুষকে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা, সেই প্রশ্নও তুলেছে টিআইবিসহ বিশ্লেষকদের অনেকে।

মঙ্গলবার নবনিযুক্ত স্থানীয় সরকার প্রকৌশলীদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেছিলেন প্রতিমন্ত্রী। এবার তার বিরুদ্ধে মুখ খুলেছেন সদ্য পদত্যাগ করা ক্রিড়া প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন ইশরাক হোসেন। সেখানে তিনি লিখেছেন, ‘স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহ আলমের বক্তব্য পুরোটা শুনলে বোঝা যেত, তিনি ৯৫ শতাংশ সঠিক বলেছেন। জনগণের ট্যাক্সের টাকায় নির্মাণকাজের গুণগত মানের বিষয়ে তাঁর বক্তব্য ঠিক ছিল। শুধু ৫ শতাংশ ভুল করে ফেলেছেন। উপহার বলি বা অন্য যে নামেই ডাকি না কেন, ঘুষের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।’

তিনি আরো লেখেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল কোনো অবৈধ বা অনৈতিক কাজ সমর্থন করে না। এটা তাঁর ব্যক্তিগত বক্তব্য ও চর্চা হতে পারে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের সরকার এটিকে সমর্থন করে না। তাই মিডিয়ায় বিষয়টি তাঁর ব্যক্তিগত বক্তব্য হিসেবেই প্রচার করা উচিত ছিল।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪