| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্পকে নোবেল পুরস্কারে মনোনয়নের সুপারিশ নেতানিয়াহুর

reporter
  • আপডেট টাইম: Jul ০৮, ২০২৫ ইং | ০৪:১৩:০৮:পূর্বাহ্ন  |  ১৬৬৩১৬১ বার পঠিত
ট্রাম্পকে নোবেল পুরস্কারে মনোনয়নের সুপারিশ নেতানিয়াহুর
ছবির ক্যাপশন: ট্রাম্পকে নোবেল পুরস্কারে মনোনয়নের সুপারিশ নেতানিয়াহুর

রিপোর্টার্স২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক:

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে জন্য মনোনয়ন দিতে সুপারিশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্প যেন এই পুরষ্কার পায় সেজন্য নোবেল কমিটির কাছে চিঠিও দিয়েছেন তিনি। খবর টাইমস অব ইসরায়েল’র।

সোমবার (৭ জুলাই) ওয়াশিংটনে নৈশভোজের এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টের কাছে নোবেল মনোনয়ন পত্রটি তুলে দেন বেনিয়ামিন নেতানিয়াহু।

এ সময় ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, তিনি (ডোনাল্ড ট্রাম্প) আমাদের কথায় একের পর এক দেশে, একের পর এক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করছেন।আমি আপনার কাছে, নোবেল পুরস্কার কমিটিকে পাঠানো আমার চিঠিটি উপস্থাপন করতে চাই। এটি আপনাকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে, যা যথেষ্ট প্রাপ্য।

মনোনয়নপত্র পাওয়ার পর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, আপনাকে অনেক ধন্যবাদ। এটি আমি জানতাম না বাহ, আপনাকে অনেক ধন্যবাদ। এটি খুবই অর্থবহ।

এর আগে জুনে ইরান ও ইসরাইলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য ‘আনুষ্ঠানিক মনোনয়ন’ দিতে নোবেল কমিটিকে চিঠি দিয়েছেন বাডি কার্টার নামে মার্কিন এক কংগ্রেস সদস্য।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪