| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিম্ন মানের পণ্য রাখায় ব্যবসায়ীকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৯১১৩৯১ বার পঠিত
নিম্ন মানের পণ্য রাখায় ব্যবসায়ীকে জরিমানা
ছবির ক্যাপশন: নকল নিম্নমানের পণ্য ধ্বংস করা হয়েছে

মুতাছিন বিল্লাহ, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : 

চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে নিম্নমানের পণ্য রাখায় এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়া নকল নিম্নমানের পণ্য ধ্বংস করা হয়েছে। 

মঙ্গলবার (৬ মে) দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার তেতুলিয়া মোড়ে নিশান ট্রেডার্সে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের মালিক মতিয়ার রহমানকে এই জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, নিশান ট্রেডার্সকে বার বার সতর্ক করা হয়েছে। এরপরও সেখানে নিম্নমান ও নকল পণ্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগ পাওয়া যায়। এই অভিযোগের ভিত্তিতে সকালের দিকে নিশান ট্রেডার্সে অভিযানের জন্য এসেছিলেন। তবে তিনি কাজের জন্য বাইরে থাকায় দুপুর ১২টায় অভিযান শুরু করা হয়। এই অভিযান চলে বেলা ৩টা পর্যন্ত। 

মোহাম্মদ মামুনুল হাসান আরও বলেন, পণ্যে যথাযথ তথ্য না থাকায় মো. মতিয়ার রহমানের প্রতিষ্ঠান মেসার্স নিশান ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৫ অনুসারে ৩০ হাজার জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানকে দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়। আর নিম্নমানের পণ্য ধ্বংস করা হয়। একই অপরাধ ফের না করারও জন্য তাকে সতর্ক করা হয়েছে।



রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪