| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: Jul ১০, ২০২৫ ইং | ১৩:৫৭:৩৫:অপরাহ্ন  |  ১৭৫০৭৭৩ বার পঠিত
কাপাসিয়ায় প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার (কাপাসিয়া): গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীম।

আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় আলোচনা করা হয় কাপাসিয়া সদর রোড়ে প্রায় সময়েই লেগে থাকা দীর্ঘ যানজট, মাদকমুক্ত সমাজ গঠন, সন্ত্রাস নির্মূল, ইভটিজিং বন্ধ, কিশোর গ্যাং প্রতিরোধ, কিশোর মোটরবাইকারদের সচেতনতা বৃদ্ধি, গরু চুরি রোধ, ফেক আইডি থেকে অপপ্রচার রোধ করা নিয়ে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন স্থানে বেশ কয়েকটা অস্বাভাবিক হত্যাকান্ডের প্রকৃত রহস্য উন্মোচন ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ নানাবিধ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

সভায় প্রতিনিধিত্বশীল সমাজ ব্যবস্থায় দায়বদ্ধতার জায়গা থেকে আইনশৃঙ্খলা রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতার আহ্বান জানানো হয়। একটি বিশেষ গোষ্ঠী উদ্দেশ্যমূলক ভাবে হত্যাকান্ডসহ বিভিন্ন অপকর্মের দায় বিশেষ একটি রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিয়ে চরিত্রহননের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত থেকে মতামত প্রকাশ করেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরুল আমিন, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা শেফাউল হক, উপজেলা জামায়াতের সভাপতি ফরহাদ হোসেন মোল্লা, এনসিপি নেতা আব্দুল্লাহ আল মুহিন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, ছাত্র প্রতিনিধি মো. রাশেদ, সাংবাদিক সঞ্জীব কুমার দাস, জাকির হোসেন কামাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শামসুল হুদা লিটন, আকরাম হোসেন রিপন, শেখ সফিউদ্দিন জিন্নাহ, বেলায়েত হোসেন শামীম প্রমুখ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪