| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০

reporter
  • আপডেট টাইম: Jul ১৩, ২০২৫ ইং | ০৫:৪৬:১৫:পূর্বাহ্ন  |  ১৭২৩০৪১ বার পঠিত
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০
ছবির ক্যাপশন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০

রিপোর্টার্স২৪ ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় অন্তত ১১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দিনভর এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে গাজার হাসপাতাল

ঘটনার মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিতর্কিত মানবাধিকার সংস্থা ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ)-এর ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলি। এতে সেখানে অন্তত ৩৪ জন বেসামরিক ফিলিস্তিনি নিহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে, নিহতদের বেশিরভাগই খাদ্য সহায়তা নিতে এসেছিলেন।

এছাড়া, ইসরায়েলি বাহিনী ঘনবসতিপূর্ণ আল-শাতি শরণার্থী শিবিরে বিমান হামলা চালায়। এতে বহু মানুষ হতাহত হন। নিহতদের মধ্যে শিশুদের সংখ্যাও উল্লেখযোগ্য। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে এক ভীতিকর ও আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, চলমান এই সংঘাতে এখন পর্যন্ত ৫৭,৮৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৯৫ জন। আন্তর্জাতিক সম্প্রদায় এই হামলা বন্ধে বারবার আহ্বান জানালেও এখন পর্যন্ত পরিস্থিতির কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি। সূত্র খবর আল জাজিজার


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪