| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সোহাগকে হিন্দু যুবক বানিয়ে সংখ্যালঘু নির্যাতন হিসেবে প্রচার ভারতীয় মিডিয়ায়

reporter
  • আপডেট টাইম: Jul ১৩, ২০২৫ ইং | ১১:৪৭:৩৯:পূর্বাহ্ন  |  ১৬৫২২০৩ বার পঠিত
সোহাগকে হিন্দু যুবক বানিয়ে সংখ্যালঘু নির্যাতন হিসেবে প্রচার ভারতীয় মিডিয়ায়
ছবির ক্যাপশন: ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের শিরোনাম ও নৃশংসভাবে হত্যার শিকার সোহাগ। ছবি : সংগৃহীত

রিপোর্টার্স ২৪ ডেস্ক :  পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটে। 

গত বুধবার আলোচিত এই হত্যাকাণ্ডে ফুঁসে উঠে পুরো বাংলাদেশ। সব জায়গা থেকে এই হত্যার বিচারের দাবি উঠে। তবে এই নির্মম হত্যাকাণ্ডকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে প্রচারের চেষ্টা করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। তারা সোহাগকে হিন্দু ব্যবসায়ী হিসেবে প্রচার করেছে।

এছাড়া সংবাদে হিন্দু ধর্মাবলম্বীদের বিক্ষোভের একটি পুরোনো ছবি ব্যবহার করা হয়েছে। সংবাদমাধ্যমটি এই ঘটনাটিকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছে। যেখানে সোহাগ মুসলিম ছিলেন।

গত ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর ফেলে লাল চাঁদ ওরফে সোহাগকে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। 

এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করে পুলিশ।

নির্মম এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদলের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া যুবদলও তাদের কয়েকজন সদস্যকে আজীবনের জন্য বহিষ্কার করেছে।


রিপোর্টার্স ২৪/এমবি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪