| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলনায় যুবদল নেতা হত্যার প্রতিবাদে বাউফলে যুবদলের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: Jul ১৩, ২০২৫ ইং | ১৩:১৪:৩৭:অপরাহ্ন  |  ১৭৪২৩৭৮ বার পঠিত
খুলনায় যুবদল নেতা হত্যার প্রতিবাদে বাউফলে যুবদলের বিক্ষোভ
ছবির ক্যাপশন: খুলনায় যুবদল নেতা হত্যার প্রতিবাদে বাউফলে যুবদলের বিক্ষোভ

বাউফল প্রতিনিধি: খুলনায় যুবদল নেতা হত্যার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়নে যুবদল ও বিএনপির সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ জুলাই) বিকেল ৫টায় কালাইয়া বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কালাইয়া বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কালাইয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. মোহাম্মদ আলী মেম্বার ও যুবদল নেতা মো. স্বপন মৃধা। এতে কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কোনো কটূক্তি বা অপমান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কখনো মেনে নেবে না। যুবদল নেতার হত্যার দায় সরকারকেই নিতে হবে।”

বক্তারা দ্রুত হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদ জানান।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪