| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীলংকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: Jul ১৩, ২০২৫ ইং | ১৫:০৮:৩০:অপরাহ্ন  |  ১৫৫৬২১৯ বার পঠিত
শ্রীলংকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ডেস্ক: ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলংকার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করবে সফরকারী বাংলাদেশ। প্রথম ম্যাচ ৭ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে টাইগাররা।

প্রথম ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোহাম্মদ নাইমের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন জাকের আলি, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

প্রথম ম্যাচের একাদশ নিয়েই খেলতে নেমেছে স্বাগতিক শ্রীলংকা। 

এখন পর্যন্ত শ্রীলংকার বিপক্ষে ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে মাত্র ৬টিতে জয় ও ১২টিতে হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, জাকের আলি, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, শামীম হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশ : চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুসাল মেন্ডিস, কুসাল পেরেরা, আভিষ্কা ফার্নান্দো, দাসুন শানাকা, মাহেশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, নুয়ান থুসারা ও বিনুরা ফার্নান্দো।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪