| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিউমার্কেট থানা বিএনপি নেতা জাহাঙ্গীর পাটোয়ারীকে বহিষ্কার

reporter
  • আপডেট টাইম: মে ০৭, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ৪৬২৪০৬১ বার পঠিত
নিউমার্কেট থানা বিএনপি নেতা জাহাঙ্গীর পাটোয়ারীকে বহিষ্কার
ছবির ক্যাপশন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি (লোগো)

নিজস্ব প্রতিবেদক : দলীয় শৃঙ্খলাভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিউমার্কেট থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর পাটোয়ারীকে বহিষ্কার করেছে বিএনপি।

বুধবার (৭ মে) দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়, হাজী জাহাঙ্গীর পাটোয়ারীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি আমলে নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪