| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

র‍্যাব-৭ এর এএসপির চিরকুট লিখে আত্মহত্যা

reporter
  • আপডেট টাইম: মে ০৭, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৭২৪২ বার পঠিত
র‍্যাব-৭ এর এএসপির চিরকুট লিখে আত্মহত্যা
ছবির ক্যাপশন: র‍্যাব-৭ এর এএসপির গুলিবিদ্ধ লাশ উদ্ধার, চিরকুট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : 

চট্টগ্রামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) চান্দগাঁও ক্যাম্পের নিজ কার্যালয় থেকে এক কর্মকর্তার চিরকুট লিখে আত্মহত্যার অভিযোগ উঠেছে। তাঁর নাম পলাশ সাহা (৩৭)। তিনি র‍্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের বহদ্দারহাটে অবস্থিত র‍্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের তৃতীয় তলায় নিজ কার্যালয়ে পলাশ সাহার লাশ পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, পলাশ সাহা ৩৭তম বিসিএসের পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। র‍্যাব-৭-এ তিনি জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

মরদেহের পাশে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে লেখা রয়েছে- ‘আমার মৃত্যুর জন্য মা এবং বউ- কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অরডিনেট করে।

পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার (এসি) আরিফ হোসেন বলেন, গুলিবিদ্ধ অবস্থায় পলাশ সাহার লাশ তাঁর অফিস কক্ষে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

আরিফ হোসেন আরও বলেন, ‘ঘটনাস্থলে তাঁর পরিবারের বিষয়ে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। আমরা বিষয়টি তদন্ত করছি।’

জানা গেছে, র‍্যাব কর্মকর্তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা চমেক হাসপাতালে অবস্থান করছেন। খবর পেয়ে পলাশ সাহার স্ত্রী হাসপাতালে এসেছেন।


রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪