| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকবির ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুর

reporter
  • আপডেট টাইম: মে ০৭, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৭১৬৪ বার পঠিত
বিশ্বকবির ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুর
ছবির ক্যাপশন: শাহজাদপুর রবীন্দ্র কাছারীবাড়ী

সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ :

আগামিকাল ২৫শে বৈশাখ, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্ম বার্ষিকী। জন্মবার্ষিকী উপলক্ষে শাহজাদপুর রবীন্দ্র কাছারীবাড়ীতে এখন চলছে সাজ সাজ রব। এ বছর তিনদিন ব্যাপী নানা অনুষ্ঠান মালার মধ্য দিয়ে কবির জন্ম বার্ষিকী পালন করবে শাহজাদপুরবাসী। 

জমিদারি দেখাশোনা করতে শাহজাদপুরে আসেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ১৮৯০ থেকে ১৮৯৭ এই  ৮ বছর কাচারি স্থাপন করে বসবাসের সময় কবি’র ভাবুক হৃদয়ে স্থান করে নেয় শাহজাদপুরের প্রকৃতি। এখানে বসেই তিনি রচনা করেছেন কবিতা সোনারতরী, চিত্র, চৈতালী, কল্পনা, ছোটগল্প পোষ্ট মাষ্টার, রাম কানাইয়ের নির্বুদ্ধিতা ও গীতাঞ্জলির অংশ বিশেষ, নাটক বিসর্জন এর মত সাহিত্য কর্ম। জমিদার হিসেবে এই অঞ্চলে প্রসার ঘটান গবাদি পশুপালন ও দুগ্ধজাত পন্য উৎপাদন, গোরাপত্তন করেন তাঁত শিল্পের।  অমর কীর্তির ফলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই অঞ্চলের মানুষের হৃদয়ে গেথে আছেন। আগামিকাল ২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্ম বার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরবাসি।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান বলেন, ইতিমধ্যেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ৮ই মে সকালে শুরু হওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকীর আনুষ্ঠানিকতা শেষ হবে ১০ই মে রাতে।#


রিপোর্টার্স২৪/এস




ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪