| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মালয়েশিয়ার জোহর প্রদেশে বাংলাদেশিসহ ৩৫ অভিবাসীকর্মী আটক

reporter
  • আপডেট টাইম: Jul ১৭, ২০২৫ ইং | ০৬:১৩:৫৬:পূর্বাহ্ন  |  ১৬৪৬১৯৭ বার পঠিত
মালয়েশিয়ার জোহর প্রদেশে বাংলাদেশিসহ ৩৫ অভিবাসীকর্মী আটক
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক :

মালয়েশিয়ার জোহর প্রদেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৩৫ অভিবাসীকর্মীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। মঙ্গলবার (১৫ জুলাই) এসব অভিযান পরিচালনা করা হয়।

আটকদের মধ্যে ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, আফগানিস্তান ও ভারতের নাগরিক রয়েছেন। এদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, বৈধ পাস বা পারমিট ছাড়া বিদেশি কর্মীদের উপস্থিতি সম্পর্কে অভিযোগ পাওয়ার পর এ অভিযান চালানো হয়েছিল। আটকদের বিরুদ্ধে আরও তদন্ত করা হচ্ছে।

পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানান মোহাম্মদ রুশদি।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪