| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজায় এবার গির্জায় হামলা করল ইসরায়েল, নিহত ৩

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৫ ইং | ০৪:৫৪:১৪:পূর্বাহ্ন  |  ১৬৩৭৩৫৯ বার পঠিত
গাজায় এবার গির্জায় হামলা করল ইসরায়েল, নিহত ৩
ছবির ক্যাপশন: গাজায় এবার গির্জায় হামলা করল ইসরায়েল, নিহত ৩

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক : 

এবার গাজায় খ্রিস্টানদের একমাত্র গির্জায় হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার হলি ফ্যামিলি নামে ওই ক্যাথলিক গির্জায় বোমা হামলা করে ইসরায়েলের সেনাবাহিনী। ওই সময় শিশু ও বয়স্করা গির্জায় আশ্রয় নিয়েছিল। হামলায় গির্জার পুরোহিত আহত হয়েছেন। গির্জার ৬০ বছর বয়সী তত্ত্বাবধায়ক নিহত হয়েছেন।

গির্জার চত্বরেই উন্নয়ন সংস্থা কারিতাসের একটি তাঁবুতে আশ্রয় নেওয়া ৮৪ বছর বয়সী এক নারী । নিহত হন। বৃহস্পতিবার গাজায় ইসরায়েলের হামলায় ৩২ জন নিহত হয়েছে। কেবল গাজা শহরেই প্রাণ হারিয়েছেন ২৫ জন।

হলি ফ্যামিলি গির্জায় হামলার পর ভিডিওতে দেখা যায় এর পুরোহিত গ্যাব্রিয়েল রোমানেলিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার পা ব্যান্ডেজে মোড়ানো। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শাদি আবু দাউদের বয়স ৪৭ বছর। ফিলিস্তিনের এই বাসিন্দা খ্রিস্ট ধর্মাবলম্বী। তিনি বলেন,গির্জার মূল হলে শিশু ও বৃদ্ধদের নিয়ে গৃহহীন মানুষেরা আশ্রয় নিয়েছিল এবং সবাই ছিল বেসামরিক নাগরিক।’

গির্জার পাশেই আবাসিক এলাকায় থাকেন ৬৯ বছর বয়সী মোহাম্মদ আবু হাশেম। তিনি জানান, বিশাল বিস্ফোরণে পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। তিনি কখনও ভাবেননি যে ইসরায়েল গির্জায় হামলা চালাবে।

তিনি বলেন, ‘ইসরায়েলের বিমান হামলা ছিল ভয়াবহ। যে আতঙ্কের মধ্যে বেঁচে আছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনি টিভিতে যা দেখতে পাচ্ছেন বাস্তবে তার সঙ্গে তুলনা হয় না।’


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪