| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতীয় এয়ারলাইনসের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৫ ইং | ০৪:০৫:১৬:পূর্বাহ্ন  |  ১৬৩৫৫৭৮ বার পঠিত
ভারতীয় এয়ারলাইনসের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান
ছবির ক্যাপশন: ভারতীয় এয়ারলাইনসের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক  :

ভারতীয় এয়ারলাইনসের ওপর পাকিস্তানের দেওয়া নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাসের জন্য বাড়ানো হয়েছে। অর্থাৎ আগামী ২৩ আগস্ট পর্যন্ত ভারতীয় কোনো এয়ারলাইনসের প্লেন পাকিস্তানের আকাশ ব্যবহার করতে পারবে না।

পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা চলতি বছরের ২৩ এপ্রিল থেকে কার্যকর হয় এবং এরপর থেকে একাধিকবার নবায়ন করা হয়েছে। বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, নিষেধাজ্ঞাটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

এই নিষেধাজ্ঞা ভারতের সঙ্গে উত্তেজনার প্রেক্ষিতে নেওয়া হয়, যা শুরু হয় ভারতের অধীকৃত জম্মু ও কাশ্মীরের পহেলগামে একটি প্রাণঘাতী হামলার পর। হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়, যাতে অনেক পাকিস্তানি নাগরিক নিহত হন। এর পাল্টা জবাবে পাকিস্তানও ভারতীয় অবস্থানে হামলা চালায়।

এই আকাশসীমা নিষেধাজ্ঞার ফলে ভারতীয় বিমান সংস্থাগুলোর কয়েক মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে, বিশেষ করে দীর্ঘপাল্লার ফ্লাইটগুলোর জন্য জ্বালানি খরচ ও বিকল্প রুটে উড়ে যেতে বাধ্য হওয়ার কারণে।

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা ভারতের সব নিবন্ধিত বিমানের ওপর প্রযোজ্য এবং এতে কোনো রকম ব্যতিক্রম বা ছাড় নেই।


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪