| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রে পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৫ ইং | ০৮:১৬:০২:পূর্বাহ্ন  |  ১৬৯৪০৯৫ বার পঠিত
যুক্তরাষ্ট্রে পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে তিনজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকালে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ দপ্তরের স্পেশাল এনফোর্সমেন্ট ব্যুরোর পার্কিং এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বোমা প্রতিরোধী স্কোয়াডের সদস্যরা অবিস্ফোরিত একটি গোলা স্থানান্তর করার সময় বিস্ফোরণ ঘটে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এ ঘটনাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বিস্ফোরণের তদন্তে ফেডারেল এজেন্টদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যায়নি। ঘটনাস্থলে এখনো তদন্ত চলছে। এ ঘটনায় আরও কেউ হতাহত হয়েছেন কি না, সে ব্যাপারে নিশ্চিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪