| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দক্ষিণ কোরিয়ায় বন্যা-ভূমিধসে ১৪ জনের মৃত্যু, নিখোঁজ ১২

reporter
  • আপডেট টাইম: Jul ২১, ২০২৫ ইং | ০০:২৯:০১:পূর্বাহ্ন  |  ১৬৯২০৩১ বার পঠিত
দক্ষিণ কোরিয়ায় বন্যা-ভূমিধসে ১৪ জনের মৃত্যু, নিখোঁজ ১২
ছবির ক্যাপশন: দক্ষিণ কোরিয়ায় বন্যা-ভূমিধসে ১৪ জনের মৃত্যু, নিখোঁজ ১২

রিপোর্টার্স২৪ ডেস্ক :দক্ষিণ কোরিয়ায় টানা কয়েকদিনের ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, আরও অন্তত ১২ জন নিখোঁজ রয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রোববার (২০ জুলাই) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, গত বুধবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। পাশাপাশি, প্রায় ৪১ হাজার পরিবার সাময়িকভাবে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

ভারী বৃষ্টির কারণে হাজার হাজার ঘরবাড়ি, রাস্তাঘাট এবং কৃষিজমি ডুবে গেছে। খবরে আরও জানানো হয়েছে, বহু গবাদিপশুও মারা গেছে। দক্ষিণাঞ্চলের সানচেয়ং কাউন্টিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে ৬ জনের মৃত্যু এবং ৭ জন নিখোঁজ রয়েছেন। সিউলের আশপাশের পার্বত্য এলাকা, পশ্চিম ও উত্তরাঞ্চলেও হতাহতের খবর মিলেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টিপাত কিছুটা কমলেও রাজধানী সিউল ও উত্তরের বেশ কয়েকটি এলাকায় নতুন করে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এরই মধ্যে ভূমিধসের আশঙ্কায় বেশ কিছু এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪