| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরা বিমান দুর্ঘটনার আহতদের চিকিৎসায় সহায়তার প্রস্তাব ভারতের

reporter
  • আপডেট টাইম: Jul ২২, ২০২৫ ইং | ০৯:৪২:১৩:পূর্বাহ্ন  |  ১৭০৫৯১৭ বার পঠিত
উত্তরা বিমান দুর্ঘটনার আহতদের চিকিৎসায় সহায়তার প্রস্তাব ভারতের
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক: বিমান দুর্ঘটনায় আহতদের জন্য ভারতে যদি কোনো গুরুত্বপূর্ণ চিকিৎসা সহায়তার প্রয়োজন হয়, তা জানাতে আনুষ্ঠানিকভাবে এক চিঠিতে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। 

মঙ্গলবার (২২ জুলাই) হাইকমিশন জানায়, তারা প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে দেওয়া শোকবার্তার পর হাইকমিশন থেকে এই বার্তাটি এসেছে। মাইলস্টোন স্কুলে এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতার আশ্বাস দেন নরেন্দ্র মোদি।

মোদি সোমবার বলেন, ‘বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানিতে—যাদের বেশিরভাগই কোমলমতি শিক্ষার্থী—গভীরভাবে মর্মাহত ও শোকাহত হয়েছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের হৃদয় থেকে সমবেদনা।’

মোদি বলেন, তারা আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন। সূত্র: ইউএনবি



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪