| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরায় বিমান দুর্ঘটনা: বহু হতাহতের ঘটনায় চীনের পররাষ্ট্রমন্ত্রীর শোক

reporter
  • আপডেট টাইম: Jul ২২, ২০২৫ ইং | ১১:৫১:৪৬:পূর্বাহ্ন  |  ১৭০৩৩৮১ বার পঠিত
উত্তরায় বিমান দুর্ঘটনা: বহু হতাহতের ঘটনায় চীনের পররাষ্ট্রমন্ত্রীর শোক
ছবির ক্যাপশন: ফাইল ছবি

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক: রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে সোমবারের বিমান বিধ্বস্তে বহু হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ জুলাই) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে লেখা এক বার্তায় তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকায় বাংলাদেশের সামরিক বিমান বিধ্বস্তে বহু হতাহতের খবর শুনে আমি মর্মাহত।’

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর) জানিয়েছে, বিমান দুর্ঘনায় মঙ্গলবার পর্যন্ত নিহতের সংখ্যা ৩১ জনে দাঁড়িয়েছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪