| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তুরস্কে দাবানলে ১০ দমকলকর্মী নিহত

reporter
  • আপডেট টাইম: Jul ২৪, ২০২৫ ইং | ০৪:২০:০৩:পূর্বাহ্ন  |  ১৭১৮৩২৭ বার পঠিত
তুরস্কে দাবানলে ১০ দমকলকর্মী নিহত
ছবির ক্যাপশন: তুরস্কে দাবানলে ১০ দমকলকর্মী নিহত

রিপোর্টার্স২৪ ডেস্ক: তুরস্কের কেন্দ্রীয় এসকিসেহির প্রদেশে ভয়াবহ দাবানলের বিরুদ্ধে লড়াইয়ে বুধবার (২৩ জুলাই) ১০ জন দমকলকর্মী নিহত ও ১৪ জন আহত হয়েছেন।

দেশটির কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের। এসকিসেহিরের সেয়িতগাজি জেলায় দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য গত মঙ্গলবার থেকে দমকলকর্মী ও উদ্ধারকারী দল লড়াই করছে।

ইউমাকলি জানিয়েছেন, বুধবার হঠাৎ বাতাসের দিক পরিবর্তনের ফলে আগুন পাহাড়ের ঢালে অবস্থানরত একটি দমকল দলের দিকে ছুটে এলে ২৪ জন সদস্য আটকা পড়েন

এ সময় তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও ১০ জনের মৃত্যু হয়। এতে আরো ১৪ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী দমকলকর্মী এরকান টেমেল স্থানীয় সংবাদমাধ্যম ইহলাস নিউজ এজেন্সিকে জানান, কয়েকজন পাহাড়ের ওপরে আগুন নেভাচ্ছিলেন, আমরা নিচে থেকে চেষ্টা করছিলাম। কিন্তু হঠাৎ বাতাসের দিক বদলে গেলে ওপরের লোকজন আগুনের মাঝে আটকা পড়ে যান।

পরে তারা আর বের হতে পারেননি। তুরস্কের বিচারমন্ত্রী ইলমাজ টুনক জানিয়েছেন, এ ঘটনার আইনি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রসিকিউটররা এরই মধ্যে কাজ শুরু করেছেন। কৃষিমন্ত্রী ইউমাকলি জানিয়েছেন, তুরস্কের মধ্য ও পশ্চিমাঞ্চলের পাঁচটি প্রদেশে এখনো সাতটি দাবানল সক্রিয় রয়েছে। দমকল বাহিনী ও উদ্ধারকারী টিম দিনরাত কাজ করছে আগুন নিয়ন্ত্রণে আনতে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪