| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভিয়েতনামে বাস উল্টে শিশুসহ নিহত ১০, আহত ১২

reporter
  • আপডেট টাইম: Jul ২৬, ২০২৫ ইং | ০৩:৩৩:৩৮:পূর্বাহ্ন  |  ১৬৮১৭৯৭ বার পঠিত
ভিয়েতনামে বাস উল্টে শিশুসহ নিহত ১০, আহত ১২
ছবির ক্যাপশন: ভিয়েতনামে বাস উল্টে শিশুসহ নিহত ১০, আহত ১২

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক : ভিয়েতনামের মধ্যাঞ্চলে একটি ট্যুরিস্ট স্লিপার বাস দুর্ঘটনায় দুই শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নিহতদের সবাই ভিয়েতনামের নাগরিক।

শনিবার (২৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৫ জুলাই) ভোরের আগে হা তিন প্রদেশে দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি রাজধানী হ্যানয় থেকে পর্যটন শহর দা নাং যাচ্ছিল। জাতীয় মহাসড়ক ধরে চলাকালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক ট্রাফিক সাইনপোস্টে ধাক্কা খেয়ে উল্টে যায়।

দুর্ঘটনায় দুই শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ১২ জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন অভ্যন্তরীণ পর্যটক ছিলেন যারা ছুটি কাটাতে দা নাং ভ্রমণ করছিলেন। দুর্ঘটনার সময় যারা বাসের সামনের দিকের স্লিপার বাংকে ছিলেন, তারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন এই মর্মান্তিক দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

কিছুদিন আগে দেশটির অন্যতম পর্যটন স্থান হা লং বে-তে একটি নৌকাডুবিতে ৩৮ জন পর্যটক ও ক্রু নিহত হন। ওই নৌকাডুবির ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন। 



রিপোর্টার্স২৪/ ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪