| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গেজেট প্রকাশ : বাংলাদেশসহ ৩৪ দেশ থেকে লোক নেবে ইতালি

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৫ ইং | ১৯:৫১:৪৭:অপরাহ্ন  |  ১৬৯২২০১ বার পঠিত
গেজেট প্রকাশ : বাংলাদেশসহ ৩৪ দেশ থেকে লোক নেবে ইতালি
ছবির ক্যাপশন: গেজেট প্রকাশ : বাংলাদেশসহ ৩৪ দেশ থেকে লোক নেবে ইতালি

কালাম আজাদ, ইতালি : রোম একদিনে গড়ে উঠেনি। এ কথা থেকেই বোঝা যায়, প্রাচীন সভ্যতার দেশ ইতালি। দেশটির কৃষি , শিল্প ও পর্যটন ক্ষেত্রে প্রতি বছর প্রয়োজন হয় লাখ লাখ নতুন শ্রমিকের। তাঁদের বিশাল একটা অংশ নিয়ে আসা হয় বিদেশ থেকে।

২০২৬ থেকে ২০২৮ সাল, এই তিন বছরে বাংলাদেশসহ বিশ্বের ৩৪টি দেশ থেকে ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে ইতালীয় সরকার। এই প্রক্রিয়ায় ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন শ্রমিকের কোটা নির্ধারণ করেছে মেলোনি সরকার।

এরই অংশ হিসেবে ২০২৬-২০২৮ সাল পর্যন্ত স্থায়ী ও অস্থায়ী পদ্ধতিতে শ্রমিক নেওয়ার রোডম্যাপের গেজেট প্রকাশ করেছে ইতালি। এতে খুশি বাংলাদেশিরা।

জানা গেছে, আগামী বছরের ১২ জানুয়ারি কৃষি, ৯ ফেব্রুয়ারি পর্যটন, ১৬ ফেব্রুয়ারি স্থায়ী ও স্ব কর্মসংস্থান, ১৮ ফেব্রুয়ারি দক্ষ ও উচ্চমান অভিজ্ঞতা সম্পন্ন শ্রমিকদের আবেদন গ্রহণ করা হবে। তখন বাংলাদেশিরাও আবেদন করতে পারবেন।

ইতালি সরকারের এমন উদ্যোগে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। তাঁরা বলছেন, নতুন করে যাঁরা আসবেন, তাঁদেরকে স্বাগতম। তবে যাঁরা আসবেন, তাঁরা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, বিশেষ করে লেনদেনের ক্ষেত্রে।

উন্নত জীবনের প্রত্যাশায় গত কয়েক বছরে স্পন্সর ভিসার মাধ্যমে অসংখ্য বাংলাদেশি আবেদন করেছিলেন ইতালিতে। সামান্য কিছুসংখ্যক অভিবাসন প্রত্যাশী সফলতা অর্জন করতে পারলেও, অধিকাংশই ভোগান্তির শিকার হয়েছেন। তাই সামনের বছর আবেদনকারীদেরকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। তবেই আসবে সফলতা।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪