| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভয়াবহ দাবানলে কবলে গ্রিস, রাজধানীর থেকেও সরানো হচ্ছে বাসিন্দারাদের

reporter
  • আপডেট টাইম: Jul ২৮, ২০২৫ ইং | ০৭:৩৮:১৭:পূর্বাহ্ন  |  ১৬৭৫৪৭২ বার পঠিত
ভয়াবহ দাবানলে কবলে গ্রিস, রাজধানীর থেকেও সরানো হচ্ছে বাসিন্দারাদের
ছবির ক্যাপশন: ভয়াবহ দাবানলে কবলে গ্রিস, রাজধানীর থেকেও সরানো হচ্ছে বাসিন্দারাদের

রিপোর্টার্স২৪ ডেস্ক: 

তীব্র তাপপ্রবাহের মধ্যে একযোগে পাঁচটি বড় দাবানলে জর্জরিত গ্রিস। রাজধানী এথেন্সের আশপাশে দাবানলের ভয়াবহতা বাড়তে থাকায় আতিকা অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

শনিবার আতিকার এফিদনসে দাবানল শুরু হয়ে দ্রোসোপিজি, ক্রিওনেরি ও আজিওস তেফানোস পর্যন্ত ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ওইসব এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

গ্রিসের জলবায়ু সংকট ও নাগরিক সুরক্ষা মন্ত্রী ইয়ানিস কেফালোজিয়ানিস জানান, দাবানলে মানুষ আহত হয়েছেন, বনাঞ্চল পুড়েছে, ঘরবাড়ি ও সম্পদ ধ্বংস হয়েছে। প্রবল তাপপ্রবাহ ও বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদের।

রোববার দেশটিতে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

পরিস্থিতি মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের সিভিল প্রোটেকশন মেকানিজম থেকে ছয়টি অতিরিক্ত দমকল বিমান সহায়তা হিসেবে চেয়েছে গ্রিস সরকার।

ইতিমধ্যে দুই শতাধিক দমকল কর্মী হেলিকপ্টার ও পানি ফেলা বিমান নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। যদিও দমকল বিভাগ জানিয়েছে, কিছু এলাকায় আগুন নিয়ন্ত্রণে এসেছে,তবে বিভিন্ন স্থানে এখনও আগুন জ্বলছে।

ইভিয়া দ্বীপের পিসোনা এলাকায় আরেকটি ভয়াবহ দাবানল ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আগুন দ্রুত আফ্রাতি অঞ্চলের দিকে ছড়িয়ে পড়ছে।দাবানলে বিদ্যুতের খুঁটি ও লাইন পুড়ে যাওয়ায় পুর্নোস ও মিস্ট্রোসসহ আশপাশের গ্রামগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।


রিপোর্টার্স২৪/ ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪