| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুনামি আঘাত হানা দ্বীপপুঞ্জে জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ার

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৫ ইং | ০৬:৪০:২৫:পূর্বাহ্ন  |  ১৬৮৯৫১৯ বার পঠিত
সুনামি আঘাত হানা দ্বীপপুঞ্জে জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ার
ছবির ক্যাপশন: উত্তর কুরিল দ্বীপপুঞ্জে জরুরি অবস্থা ঘোষণা করেছে রাশিয়া। ছবি: আল জাজিরা

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক :

রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এমত অবস্থায় দেশটির দূর-পূর্বাঞ্চলের সাখালিন অঞ্চলের কর্তৃপক্ষ উত্তর কুরিল দ্বীপপুঞ্জে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (৩০ জুলাই) সাখালিন সরকার এক বিবৃতিতে জানায়, ‘আজকের ভূমিকম্প ও সুনামির পর উত্তর কুরিল জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।’ খবর আল জাজিরার।

ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন উদ্ধার কার্যক্রম শুরু করে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে জরুরি টিম মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, কামচাটস্কির গভর্নর ভ্লাদিমির সোলোডভ টেলিগ্রামে এক ভিডিও বার্তায় বলেন, ‘আজকের ভূমিকম্প ছিল ভয়াবহ এবং কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী।’

তিনি আরও জানান, প্রাথমিক তথ্যানুসারে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও, একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে। সাখালিনের গভর্নর ভ্যালারি লিমেরেঙ্কো টেলিগ্রামে বলেছেন, ভূমিকম্পের পর সুনামির হুমকির কারণে উপদ্বীপের দক্ষিণের ছোট ছোট শহরের বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪