| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাপানে রেকর্ড ৪১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৫ ইং | ১২:৪২:১৯:অপরাহ্ন  |  ১৬৭৩৬৯৮ বার পঠিত
জাপানে রেকর্ড ৪১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক : জাপানের তাম্বা শহরে বুধবার ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

আবহাওয়া অফিস বলছে, এটি দেশটিতে এখন পর্যন্ত রেকর্ড হওয়া সর্বোচ্চ তাপমাত্রা।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জাপানের পশ্চিমাঞ্চলীয় হিয়োগো অঞ্চলের এই শহরে এত উচ্চ তাপমাত্রা আগে কখনও দেখা যায়নি।

এর আগে ২০২০ সালে হামামাতসু ও ২০১৮ সালে কুমাগায়া শহরে সর্বোচ্চ ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

এবারের তাপমাত্রা সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪