নিজস্ব প্রতিবেদক : স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শনিবার (১০ মে) রাত ১০টা ৩০মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হবে।
বিকেলে বিষয়টি জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করবে।
দলীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে আন্দোলন চলছে। আন্দোলনে বিএনপির অবস্থান কী হবে ও দলটির করণীয় ঠিক করতে স্থায়ী কমিটির এই বৈঠক ডেকেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রিপোর্টার্স২৪/আরএইচ