| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বঙ্গোপসাগরে ১২ কোটি টাকার অবৈধ জাল ও মাছসহ ১১টি নৌকা আটক করেছে নৌবাহিনী

reporter
  • আপডেট টাইম: মে ১০, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮০৯৩০ বার পঠিত
বঙ্গোপসাগরে ১২ কোটি টাকার অবৈধ জাল ও মাছসহ ১১টি নৌকা   আটক করেছে নৌবাহিনী
ছবির ক্যাপশন: বঙ্গোপসাগরে ১২ কোটি টাকার অবৈধ জাল ও মাছসহ ১১টি নৌকা আটক করেছে নৌবাহিনী

জ্যেষ্ঠ প্রতিবেদক :

বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, ও মৎস্য সম্পদ সংরক্ষণে প্রতি বছরের ন্যায় এবছরও নৌযান কর্তৃক সকল প্রকার মৎস্য আহরণ ৫৮ দিন বন্ধ রাখতে এবং জাটকা নিধন প্রতিরোধ করতে বাংলাদেশ নৌবাহিনী সরকারের নির্দেশনা মোতাবেক সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়োজিত রয়েছে।

শুক্রবার  বঙ্গোপসাগরের কক্সবাজার এলাকায় টহলকালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা শহীদ ফরিদ’ ১১ টি মাছ ধরার নৌকা আটক করে। নৌকাসমূহে তল্লাশি করে ৪ লাখ ৫০ হাজার মিটার ক্ষতিকর অবৈধ ইলিশ জাল, ১২শ মিটার অন্যান্য জাল,  ২ হাজার কেজি মাছ জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ১২ কোটি ৭১ লাখ টাকার অধিক। এ সময় মাছ ধরার নৌকায় থাকা ১২০ জন জেলেকেও আটক করা হয়।

শনিবারের এক সংবাদ  বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়,  পরবর্তীতে জব্দকৃত নৌকা, মাছ ও জালসহ জেলেদের বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন মহেশখালী এর কাছে হস্তান্তর করা হয়। 

জাটকা নিধন প্রতিরোধ এবং ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধকরণ অভিযান-২০২৫ সফল বাস্তবায়নে দৃঢ় অবস্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ইতোমধ্যে চলমান অভিযানে প্রায় ১৭২ কোটি ৪৮ লাখ ৪২ হাজার টাকার অবৈধ জাল, জাটকা ও মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। দেশের সামুদ্রিক সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।




.

রিপোর্টার্স২৪/

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪