| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: মে ১০, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৭৯৯৬৬ বার পঠিত
দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না: মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: চট্টগ্রামে বিএনপির তারুণের সমাবেশে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল- ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধে আন্দোলন হচ্ছে। আমরা দেশের ১৮ কোটি মানুষের কেউই আওয়ামী লীগকে আর দেখতে চায় না। মানুষ গণতন্ত্র চায়, অধিকার ফিরে পেতে চায়, শান্তি চায়। তরুণরাই ফ্যাসিস্টদের তাড়িয়েছে, আবার জেগে উঠুন গণতন্ত্র ফেরাতে। সব চক্রান্তকে ব্যর্থ করে দিন।

তিনি বলেন, কঠিন অস্বাভাবিক সময় পার করছে দেশ। হাসিনা পালালেও তার প্রেতাত্মারা ষড়যন্ত্র চালাচ্ছে রাজত্ব প্রতিষ্ঠা করতে। তবে তরুণরা আর সেটি হতে দেবে না।

শনিবার (১০ মে) চট্টগ্রামে বিএনপির তারুণের সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। এদিন দুপুরের পর থেকে ধীরে ধীরে চট্টগ্রামের পলো গ্রাউন্ডে সমাগম ঘটতে থাকে। এক পর্যায়ে তিল ধারণের ক্ষমতা হারায় পলো গ্রাউন্ড। জনসসুদ্রে পরিণত জয় পুরো ময়দান। এসময় অন্তর্বর্তী সরকার ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছে না উল্লেখ করে সকল ষড়যন্ত্র প্রতিহতে তরুণদের আরও একবার জেগে উঠার আহ্বানও জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল আরও বলেন, এই আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই বাংলাদেশের মানুষকে নির্যাতন করে আসছে, গণ্ঠতন্ত্রকে ধ্বংস করে আসছে। একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে। আওয়ামী লীগ অর্থনীতিকে বন্ধ করে দিয়েছিল। সেই অর্থনীতিকে সেই জিয়াউর রহমান সাহেব খুলে দিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, সংস্কার সংস্কারের কথা বলেন। প্রথম সংস্কার তো করেছেন জিয়াউর রহমান। একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন। সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে দিয়েছেন, বিচার বিভাগের স্বাধীনতা দিয়ে দিয়েছেন, অর্থনীতিকে মুক্ত করে দিয়েছেন। আজকের অর্থনীতির যে ভিত্তি, সেই গার্মেন্টস ফ্যাক্টরি এবং আমাদের মানুষদের বিদেশে পাঠানো, এটাও শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

বিএনপির এই নেতা বলেন, যাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে, দুর্ভাগ্য তারা সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারছেন না। এতে নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে। বিএনপি সংস্কারের কথা বলেছে কিন্তু এই কথা জনগণকে ভুলিয়ে দেয়ার চেষ্টা চলছে। তবে মুখরোচক কথা বললে, সুন্দর সুন্দর কথা বললে দেশের মানুষ সব ভুলে যাবে ধারণা করছেন যারা, তাদের বলবো পলোগ্রাউন্ডের সমাবেশ দেখুন, আপনাদের উপকারে আসবে।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণকে জিম্মি করে কোনো স্বার্থ আদায় করা যাবে না। নির্বাচনের যে হাওয়া বইতে শুরু করেছে কেউ তা বানচাল করতে পারবে না।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪