| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: মে ১০, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮০৮১৮ বার পঠিত
সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয়  ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের স্মারণ সভায় বক্তারা বলেছেন, আবদুল্লাহ আল নোমান সব শুভ কাজের সাথে ছিলেন তিনি কখনো অশুভ শন্তির সাথে আতাঁত করে চলেননি। স্বাধীনতার পক্ষে ভাসানির আর্দশকে তিনি ধারন করে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। জিয়াউর রহমানের সাথে তাঁর ছিলো ঘনিষ্ট সর্ম্পক। ভাসানির ন্যায় তিনিও কখনো দিল্নির দাসত্ব মেনে নেয়নি।

বক্তারা আরো বলেন, স্বৈরাচারি হাসিনা সরকারের বিরুদ্ধে যে শক্তিগুলো লড়াই করেছিল তারা আজকে বিভক্ত হয়ে পড়েছে। ঐক্যকে সুদৃঢ় করতে সব দ্বিধা দ্বন্ধকে ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বক্তরা অভিলম্বে অন্তর্বতী সরকারের প্রধানের কাছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দেয়ার দাবীও জানান।

শনিবার (১০ মে) বিকালে রাজধানীর তোপখানা রোডস্থ শিশুকাল্যাণ পরিষদ হলে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রামের কৃতী পুরুষ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত জননেতা আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভায় বক্তরা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক ঐক্য’র সভাপতি রফিকুল ইসলাম।

গণতান্ত্রিক ঐক্যের সদস্য সচিব সাংবাদিক শিবুকান্তি দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি জোটের সমমনা দল ও ১২ দলীয় জোটের প্রধান এবং জাতীয় পাটি (জাফর)র চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। বিশেষ অতিথি ছিলেন, ভাসানী জনশক্তি পাটির চেয়ারম্যান ও ভাসানী অনুসারী পরিষদের শীর্ষ নেতা বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু,  সাধারণ সম্পাদক বাবুল বিশ্বাস, ডেমোক্রেটিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস ,বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন,বিশিষ্ট লেখক ও সাংবাদিক কালাম ফয়েজি, বক্তব্য রাখেন ভাসানি জনশক্তি পাটির সহ প্রচার সম্পাদক মেহেদি হাসান তালুকদার। আবদুল্লাহ আল নোমানের পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন, জয়নাল আবেদীন জামাল চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ১২ দলীয় জোটের প্রধান এবং জাতীয় পাটি (জাফর)র চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, স্বাধীনতার পক্ষে ভাসানির আর্দশকে তিনি ধারন করে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। জিয়াউর রহমানের সাথে তাঁর ছিলো ঘনিষ্ট সর্ম্পক। ভাসানির ন্যায় তিনিও কখনো দিল্লির দাসত্ব মেনে নেয়নি।

ভাসানী জনশক্তি পাটির চেয়ারম্যান ও ভাসানী অনুসারী পরিষদের শীর্ষ নেতা বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু বলেন, আদালতের মাধ্যমে পৃথিবীর অনেক দেশে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে। আমাদের দেশেও তা করা হোক। ফ্যাসিষ্ট আওয়ামী সরকারকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হোক তা আমরা চায় না। জনগণ সিদ্ধান্ত েেনেব আমরা তা দেখতে চায়। তিনি অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ দেখতে চায়। সেই সাথে জাতীয় পাটির বিচার দেখতে চায় জনগন।

কালাম ফয়েজি বলেন, আবদুল্লাহ আল নোমান ভাসানির অনুসারি ছিলেন। বিএনপির রাজনীতিতে চট্টগ্রামের শীর্ষ নেতা। কেন্দ্রীয় রাজনীতিতেও নোমানের অবদান অনস্বীকার্য। জিয়াউর রহমানের বিশ্বস্ত ও আদশের সৈনিক ছিলেন।

তিনি বলেন, অনির্বাচিত সরকারের পক্ষে দেশের কল্যাণকর কোন সিদ্ধান্ত নিতে পারে না। অবিলম্বে নিবার্চনের রোডম্যাপ ঘোষণা করার দাবী জানান।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪