| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আ. লীগ নিষিদ্ধের দাবি আদায় করেই জনতা ঘরে ফিরবে : জামায়াত আমির

reporter
  • আপডেট টাইম: মে ১০, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮০৫০৩ বার পঠিত
আ. লীগ নিষিদ্ধের দাবি আদায় করেই জনতা ঘরে ফিরবে : জামায়াত আমির
ছবির ক্যাপশন: জামায়াত আমির

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আদায় করেই জনতা ঘরে ফিরবে। কোনো কূটকৌশল এ দাবি থেকে জনতাকে ফিরিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১০ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদবিরোধী সকল শক্তি আজ একাট্টা। ইনশাআল্লাহ, এ দাবি আদায় করেই জনতা ঘরে ফিরবে। কোনো কূটকৌশল এ দাবি থেকে জনতাকে ফিরিয়ে রাখতে পারবে না।

আন্দোলনকামী জনতার ইস্পাত কঠিন এই ঐক্য শুধু ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধই নয়, আগামী দিনের প্রত্যাশার বাংলাদেশ গঠনে মাইলফলক হয়ে থাকবে।

অভিনন্দন! যারা সকল প্রতিকূলতা উপেক্ষা করে আজকে ঐক্যের এ বন্ধনে সম্পৃক্ত হয়েছেন। অভিনন্দন! হে বিপ্লবী জনতা।’

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪