| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য আটক

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৯০১২৭০ বার পঠিত
লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য আটক
ছবির ক্যাপশন: লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য আটক

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনী অভিযানে জীবন চাকমা (২৮) নামে একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে।

রোববার (১১মে) রাত আনুমানিক ২টার দিকে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন সদর থেকে দুটি টহল দল দুল্ল্যাতলী ইউনিয়নের পূর্ব নাভাঙ্গা এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানে জীবন চাকমাকে অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়। আটকের পর জীবন চাকমাকে উদ্ধারকৃত মালামালসহ লক্ষ্মীছড়ি থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক জীবন চাকমা পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (প্রসিত গ্রুপ) সশস্ত্র সদস্য। দীর্ঘদিন ধরে ওই এলাকায় চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। 

তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড গুলি, একটি জোড়া ইউনিফর্ম, দুটি মোবাইল ফোন (একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন), একটি নোটবুক এবং একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

লক্ষ্মীছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, আটক জীবন চাকমার বিরুদ্ধে লক্ষ্মীছড়ি থানায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলা করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে। 

লক্ষ্মীছড়ি জোনের অধিনায়ক বলেন, পার্বত্য এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী সবসময় প্রস্তুত। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


.

রিপোর্টাস২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪