| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রশাসনের বিরুদ্ধে ক্ষুদ্ধ জবি শিক্ষার্থীরা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৫ ইং | ০৭:৩৯:০৪:পূর্বাহ্ন  |  ১৩৯৯৬১৯ বার পঠিত
প্রশাসনের বিরুদ্ধে ক্ষুদ্ধ জবি শিক্ষার্থীরা
ছবির ক্যাপশন: প্রশাসনের বিরুদ্ধে ক্ষুদ্ধ জবি শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি :

দ্বিতীয় ক্যাম্পাসের কাজ কচ্ছপের কাজ গতি ও আবাসন ভাতা ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সম্প্রতি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শেষ হওয়ায়। কুবি প্রশাসন ঘোষণা দিয়েছে যে আগামী বছরের জুন থেকে তাদের দ্বিতীয় ক্যাম্পাস চালু হবে।

এতে জবি শিক্ষার্থীদের হতাশা আরো বেড়েছে, কুবি যখন দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প হাতে নেয় প্রায় একই সময়ে জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোস্তাফিজুর রহমান নামে এক শিক্ষার্থী বলেন, প্রশাসনের লজ্জা নেই নির্লজ্জ্ব এক  প্রশাসন। রবীন্দ্র  বিশ্ববিদ্যালয় পারে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় পারে। জগন্নাথ হাত গুটিয়ে বসে থাকতে পারে। হায়রে অসার  প্রশাসন। আজন্ম পাপ হচ্ছে  প্রতিটি খেটেখাওয়া শ্রমিকের সন্তানদের ভর্তি হওয়া।

ইতিহাস বিভাগের ১৭ তম আবর্তনের শিক্ষার্থী মো: রাশেদ রানা  বলেন,"দরকার হলে আবার যমুনায় যাব। কিন্তু, এই প্রশাসনের পদত্যাগ করতে হবে। আমাদের সাথে আপনারা প্রতারণা করছেন"

অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী মো: মাহফুজুর রহমান মাহফুজ বলেন, আন্দোলন হলে এই প্রশাসনের বিরুদ্ধে হোক অনেক হয়েছে আর না প্রয়োজনে আবার যমুনায় যাবো কিন্তু এই অর্থব প্রশাসন আর না। 

সায়েম সিদ্দিক বলেন, আবাসন বৃত্তির জন্য এবার ভিসি সহ ভিসি ভবন তালা দেয়া ছাড়া আর উপায় নাই !

দর্শন বিভাগের ১৮ তম আবর্তনের শিক্ষার্থী আবু সায়েম বলেন, কে বা কারা জগন্নাথের প্রশাসনের চেয়ারে বসবেন, সেটা আমাদের শিক্ষার্থীদের কনসার্ন নয়। আমাদের একটাই প্রত্যাশা—শিক্ষার্থীদের জন্য কাজ করতে হবে। যদি তা করতে না পারেন, তবে সসম্মানে চেয়ার ছেড়ে দিন।

কাজের মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ দিন, আপনাদের ফাঁকা আওয়াজ, ইনশাআল্লাহ।  আলহামদুলিল্লাহ শোনার সময় শিক্ষার্থীদের নেই।

১৮ তম আবর্তনের সমাজবিজ্ঞানের শিক্ষার্থী ফজলে রাব্বি বলেন,যেই প্রশাসন ১৭ হাজার শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ সেই প্রশাসন দায়িত্বে থাকার নৈতিক দায়িত্ব হারিয়ে ফেলেছেন বলে মনে করি!

ভুজুং ভাজুং অনেক হয়েছে এই ধৈঞ্চা মার্কা প্রশাসনের পদত্যাগ বাধ্য করে ১৭ হাজার শিক্ষার্থীদের মুক্তি দেওয়া হোক।

আওয়ামী সরকার পতনের পর গত বছরের ৮ অগাস্ট সাদেকা হালিম পদত্যাগের পর ১৮ সেপ্টেম্বর নতুন ভিসি হিসাবে দায়িত্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের (অবসরপ্রাপ্ত)প্রফেসর ড. মো. রেজাউল করিম।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪