| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চার জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৭৮৩৯১ বার পঠিত
চার জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু
ছবির ক্যাপশন: চার জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু

রিপোর্টার্স২৪ ডেস্ক : 

চার জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচজন, কিশোরগঞ্জে তিনজন, চাঁপাইনবাবগঞ্জ ও হবিগঞ্জে একজন মারা গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া : বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পৃথক স্থানে বজ্রপাতে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।নিহতরা হলেন, শামসুল হুদা (৬৫), আব্দুর রাজ্জাক (৪০), জাকিয়া বেগম (৮), মো. সেলিম মিয়া (৬৪) ও মো. জমির খান (২২)। এসময় হামিদা বেগম (৪৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।

কিশোরগঞ্জ : দুপুরে জেলার পৃথক স্থানে তিনজন নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হয়েছেন। তারা হলেন, উপজেলার শ্রীনগর গ্রামের ইউনুস মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২৮) ও রসুলপুর গ্রামের আফছর উদ্দিন মিয়ার ছেলে ফারুক মিয়া (৬৫) ও কুলিয়ারচর উপজেলার হাজারিনগর গ্রামের সফিকুল ইসলাম সফু মিয়ার ছেলে কবির মিয়া (২৫)। এছাড়া আহত হয়েছেন জেলার হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া গ্রামের আবু বকর (৬০)।

চাঁপাইনবাবগঞ্জ : ধান কাটার সময় বিকেলে সদর উপজেলার বুলনপুর গ্রামে বজ্রপাতে মো.কাইমুল (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

হবিগঞ্জ : বিকেল ৫টার দিকে জেলার আজমিরীগঞ্জে ড্রেনে গোসল করার সময় বজ্রপাতে সাজু মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামের তজম আলী মিয়ার ছেলে।



.

রিপোর্টাস২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪