| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৬, ২০২৬ ইং | ১৩:৪৭:৩১:অপরাহ্ন  |  ১২২৭ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক: দুদিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হেলিকপ্টার যোগে ঠাকুরগাঁওয়ের স্থানীয় শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করেন রাষ্ট্রপতি।

শপথ গ্রহণের পর এটাই তার প্রথম নিজ জেলা সফর। রাষ্ট্রপতিকে বরণ করে নিতে পুরো জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

​জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার দুপুরে হেলিকপ্টার যোগে ঠাকুরগাঁওয়ের স্থানীয় শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করেন রাষ্ট্রপতি। সেখানে নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির আহ্বায়কসহ স্থানীয় প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান।

​স্টেডিয়াম থেকে সড়কপথে সার্কিট হাউসে পৌঁছালে সেখানে রাষ্ট্রপতিকে সশস্ত্র সালাম ও ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। 

সার্কিট হাউসের আনুষ্ঠানিকতা শেষে তিনি মা-বাবার কবর জিয়ারত করেন এবং রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এরপর তিনি তাঁতীপাড়ায় তার পৈতৃক বাসভবনে যান।

​পৈতৃক বাসভবনে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে বিকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা নাগরিক কমিটি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

​রাষ্ট্রপতির এই আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ব্যানার, ফেস্টুন ও তোরণে সাজিয়ে তোলা হয়েছে পুরো শহর। প্রিয় নেতাকে দেশের সর্বোচ্চ পদে দেখার পর নিজ মাটিতে পেয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে উচ্ছ্বাসের কমতি নেই।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪