বগুড়া সদর থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও নাশকতা মামলা রয়েছে।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় ছাত্রদলের বর্ণাঢ্য প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
বাউফলে নিখোঁজের দুই দিন পর উর্মী আক্তার (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার নারায়নপাশা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) জেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের সেলিম ট্রেড মার্কেটে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মো. লোকমান হোসেন।
দৃষ্টি সকলের খেলার মাঠে কখন বাজবে পরিচালকের খেলা শুরুর বাশিঁ। দর্শকদের চেয়ারে বসে খেলা উপভোগ করার পাশাপাশি গাছের ডালে বাশ ও কাঠ দিয়ে মাচা তৈরী করেছে কর্তৃপক্ষ। সেসব আসন পূর্ণ হয়েছে অনেক আগেই। বাকি যারা ছিলেন তাদের কেউ উঠেছেন মগডালে, আবার কেউ কেউ বসেছেন মাটিতে। ঐতিহ্যবাহী এই হা-ডু-ডু খেলা দেখতে শুধু পুরুষরা নয়, নারীরাও ভিড় করেছেন মাঠে।
শতবর্ষের ঐতিহ্যবাহী খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত প্রধান ফটকের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফটকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সততা, স্বচ্ছতা এবং যোগ্যতার বিকল্প নেই।
ঢাকার কেরানীগঞ্জ মডেল টাউনে একটি বহুতল ভবনের সপ্তম তলায় এসি বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) দুপুরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
ফরিদপুরের বোয়ালমারীতে বুদ্ধি-প্রতিবন্ধী ২০ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম মফিজুর রহমান মল্লিককে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামে ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর শাহিন ভূঁইয়া নামে পুলিশের এক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তিনি চট্টগ্রাম আদালতে নারী ও শিশু শাখায় জিআরও হিসেবে কর্মরত ছিলেন।
রাজবাড়ীর কালুখালী উপজেলার মোহনপুর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রায় চার মাস বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৯টা পর্যন্ত ভারতীয় নয়টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন মোটা চাল বেনাপোল বন্দরে প্রবেশ করে।
অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তারকৃত ৬ ভারতীয় নাগরিককে কারাগারে প্রেরণ করেছেন আদালত। তাদের মধ্যে একজন চারমাসের অন্তঃসত্ত্বা নারীও আছেন।